বন্যার পানি নেমে গেলেও নদীভাঙন অব্যাহত

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৪:৪০ পিএম

বন্যার পানি নেমে গেলেও ভারী বৃষ্টিপাত ও উজানে পানি বৃদ্ধি এবং নদীর তীব্র স্রোতের কারণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। 

গত ১০ দিনে সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ১৭ টি দোকানঘর এবং ৩৪ টি বসতভিটা বিলীন হয়ে গেছে। এখনো চলছে ভাঙন। লোকজন বাড়িঘর সরিয়ে যে যেখানে পারছে মাথা গোঁজার ঠাই খুঁজছে। 

কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। বিশেষ করে তিস্তা, দুধকুমর ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরাঞ্চলসহ মেইনল্যান্ডে তীব্র ভাঙন দেখা দিয়েছে। 

চলতি মাসেই গত ১০- ১২ দিনে জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ও হাতিয়া ইউনিয়নে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের ফলে সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে অবস্থিত অনন্তবাজারে ১৭ টি দোকান বিলীন হয়ে গেছে। সেই সাথে ভেঙে গেছে ৩৪টি বাড়ী। ভাঙন হুমকিতে রয়েছে আরও অনেকেই। ভাঙন কবলিতরা জায়গা না পেয়ে বিভিন্ন চরে ছড়িয়ে পড়ছে। কেউ কেউ আবাসনে, কেউবা নাইয়ার চরে, সুখের চরে, কাজীর চরে, ফেচকার চরে বা গুজিমারীতে চলে যাচ্ছে। যারা জায়গা পাচ্ছে না তারা খোলা জায়গায় হেঙ্গা দিয়ে (পলিথিনের ঝুপড়ি) অবস্থান নিয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

image


ভাঙন কবলিত ব্যবসায়ী ও পরিবারের লোকজন জানায়, ব্রহ্মপুত্র নদের তীব্র স্রোতে আমাদের ঘরবাড়ি ও দোকানপাট যেভাবে ভাঙ্গছে তাতে আমরা অসহায়। সরকার যেন দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি। এছাড়াও মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে গুরুত্বপূর্ণ যেকোনো সরকারি বা বেসরকারি স্থাপনা ভাঙনের মুখে পরলে সেটি রক্ষায় কাজ করা। 

ভাঙন রোধে তাদের পর্যাপ্ত জিও ব্যাগ মজুদ আছে বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর