পুলিশের সাথে ডাকাতদলের বন্দুক যুদ্ধ, গ্রেপ্তার চার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৮:১৮ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের সদস্যদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রসহ  আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, রোববার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্যকরে গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বাকেরগঞ্জ জেলার বলাইকাঠী গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার ওরফে কাটারো সেলিম, একই এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে মোঃ রফিকুল ইসলাম রানা, একই জেলার পশ্চিম চরামদ্দি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মিজান ওরফে নিজাম হাওলাদার, বরগুনা জেলার বড়ইতলা গ্রামের জব্বার সিকদারের ছেলে বারেক সিকদার। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, কাঠের বাট যুক্ত লোহার তৈরী ছোরা, লোহার বাট যুক্ত একটি বগি বা রাম দা, একটি চাইনিজ কুড়াল, পাঁচ রাউন্ড কার্তুজসহ বিভিন্ন প্রকার ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই শাহজাহান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ডাকাত ও অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতদের সোমবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এআর

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর