বাউফলে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:১৬ পিএম

পটুয়াখালীর বাউফলে ডাকাত দলের ৩ সদস্য ও ডাকাতির মালামাল বিক্রির সাথে জড়িত দুইজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ জুন) দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান এখনো অব্যাহত আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় বাউফল থানার তালিকাভুক্ত ডাকাত ইসমাইল গাজী ও মোহাম্মদ রিয়াজকে। তাদের বাড়ি বাউফলের কেশবপুর ইউনিয়নে।

এরপর আটককৃতদের তথ্যের ভিত্তিতে ধুলিয়ান চাঁদকাঠী থেকে দুপুরে গ্রেপ্তার করা হয় ডাকাত দলের অপর সদস্য অরুণ কর্মকারকে। কালিশুরি বাজারে একসময় তিনি স্বর্ণের ব্যবসা করলেও পরে ডাকাত দলের সাথে সম্পৃক্ত হন।

উপরোক্ত তিনজনের স্বীকারোক্তি মোতাবেক শেষ বিকেলে বাউফল পৌর এলাকার কুণ্ডপট্টী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডাকাতির মাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত গৌরব জুয়েলার্সের গৌতম ও মনোজ কর্মকারকে। বর্তমানে তারা বাউফল থানা হেফাজতে রয়েছে।

আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, অভিযান অব্যাহত, পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।


একাত্তর/আরএ

পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর