মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত এক আহত ২০

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০২:১২ পিএম

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার তরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীর নাম আশিক গাজী (২৮)। তিনি রাজবাড়ি জেলার ব্রাহ্মণদিয়া গ্রামের বাসিন্দা। 

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান জানায়, পাটুরিয়াঘাট গামী সেলফি পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকে যায়। ঘটনাস্থলেই নিহত হয় বাসের যাত্রী আশিক। এছাড়া বাসের অপর ২০ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় বাস চালক ও ট্রাক চালককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। অপর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

এদিকে দুর্ঘটনার ফলে ওই মহাসড়কের উভয় পাশে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর