শরীয়তপুরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৫:২৫ পিএম

শরীয়তপুরে বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানীর পশুর হাট। এবার এই জেলায় অস্থায়ীভাবে ৫০টি কোরবানীর পশুর হাট বসেছে। এর মধ্যে শরীয়তপুরের সখিপুর, গোসাইরহাট, মনোহর বাজার, সাজনপুর বাজার, বদরগঞ্জ দারুল আমান, ডামুড্ডা, বিকে নগর , ভোব্জেশ্বর ও কাজিরহাট এলাকায় রমরমা অবস্থায় চলছে বেচা বিক্রি।   

ঈদুল আযহা উপলক্ষে গত মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া এই হাট চলবে ঈদের পরে তিনদিন পর্যন্ত। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবার হাটগুলোতে ভিড় বেড়েছে। ক্রেতারা বলছেন, এবার সহনীয় পর্যায়ে আছে কোরবানীর পশুর দাম। 

আর বিক্রেতারা বলছেন, বিক্রি করতে গিয়ে হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। 

তবে, এবার বিদেশী গরু না থাকলেও বিপুল পরিমাণ দেশীয় খামারের গরু ছাগল হাটে ওঠার কারণে দাম অনেক কম। যার কারণে অনেক ব্যবসায়ী বেশি মুনাফার আশায় গরু ছাগল নিয়ে যাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।

এসব হাটে পাঁচ চল্লিশ হাজার থেকে ১০ লাখ টাকায় গরু আর ৫০০০ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ছাগল। বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর গরুর দাম কম হলেও বেচাকেনা কম।

এদিকে, হাটগুলোতে নিরাপত্তা প্রসঙ্গে শরীয়তপুরের গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম জানিয়েছেন, ইতোমধ্যে হাটগুলোতে সব ধরণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও, জাল টাকা দিয়ে যেন কাউকে প্রতারণা করতে না পারে তারও ব্যবস্থা নিয়েছেন তারা। 

একাত্তর/ এনএ

নড়াইল সদরে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বড়মিয়া ও ব্ল্যাক ডায়মন্ড নামের দুটি গরু। যার দাম ধরা হয়েছে ৭ থেকে ১০ লাখ টাকা। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায়...
নওগাঁর আত্রাই ও মহাদেবপুরে পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ উল্লেখ না করায় দুই ইজারাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোটা দেশজুড়েই এখন কোরবানির পশু বিক্রি ধুম। জেলায় জেলায় সরগরম হয়ে উঠছে কোরবানি পশুর হাট। পিছিয়ে নেই শরীয়তপুরও। তবে, সেখানকার পশুর হাটে আলোচনার তুঙ্গে চারটি বিশালাকার গরু।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজার পশুর হাটে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর করে মহিষ ছিনিয়ে নেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর