নামে ও ওজনে শরীয়তপুর কাঁপাচ্ছে চার গরু!

আপডেট : ১২ জুন ২০২৪, ১০:৩০ পিএম

গোটা দেশজুড়েই এখন কোরবানির পশু বিক্রি ধুম। জেলায় জেলায় সরগরম হয়ে উঠছে কোরবানি পশুর হাট। পিছিয়ে নেই শরীয়তপুরও। তবে, সেখানকার পশুর হাটে আলোচনার তুঙ্গে চারটি বিশালাকার গরু। আর হবেই না কেন, তাদের নাম আর ওজন যেমন, দামেও তেমন। নবাব, টাইগার, কালো মানিক আর বাহাদুর- চার বাহারি নামের চারটি গরুই শরীয়তপুরের পশুর হাট মাতাতে প্রস্তুত।

কেন এই চারটি গরু নিয়ে এতো হইচই? সেটি জানতে হলে, পরিচিত হতেই হবে তাদের সঙ্গে। শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন এই চার গরুর ঠিকানা। সেখানকার ডিঙ্গামানিক গ্রামেই রয়েছে  সরদার এ্যাগ্রো ফার্ম, আর সেখানকার ৫২টি গরুর মধ্যে রয়েছে ফ্রিজিয়ান জাতের চারটি বিশালদেহী গরু।  রয়েছে। চারটিরেই স্বভাব চরত্রি চার রকম। সুসম আর সুঠাম দেহের অধিকারী।

এর মধ্যে সবচেয়ে বড় ষাড়টির নাম দেয়া হয়েছে নবাব। নামের সাথে তার মিলও রয়েছে। চলাফেরা, খাওয়া দাওয়া একেবারেই নবাবের মতো। ৩৮ মণ ওজনের নবাবের দাম চাওয়া হচ্ছে ২০ লাখ টাকা। এছাড়া রয়েছে শরীয়তপুরের টাইগার যার ওজন ৩২ মণ, দাম ১৬ লাখ টাকা। ২৮ মণ ওজনের কালো মানিকের দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ টাকা। বাহাদুরের ওজন ৩০ মণ যার দাম চাওয়া হয়েছে সাত লাখ টাকা।

কোরবানি ঈদের জন্য এই চারটি গরু প্রস্তুতে অনেক সময় ও ব্যয় করতে হয়েছে খামারিকে। নামের মতোই তাদের খাদ্য তালিকা। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ কেজি দানাদার খাবার খায় গরুগুলো। খাবারের মধ্যে রয়েছে কাঁচা ঘাস, শুকনো খর, গমের ভুষি, ধানের কুড়া, ছোলা আর মিষ্টিকুমড়া। সেই হিসেবে গরুগুলোর পেছনে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ টাকা খরচ হয়।

ডিঙ্গামানিক ইউনিয়নের এই চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরদার জানান, গত বছর তিনি গরুগুলো ঢাকার হাটে উঠিয়ে ছিলেন, এ বছর তিনি গরুগুলো হাটে উঠিয়ে চাইছেন খামার থেকে ন্যায্য মূল্যে বিক্রি করে দিতে। তার ইচ্ছে, আগ্রহী ক্রেতারা তার খামারে এসে দেখ-শুনে কিনে যাক এই চারটি গরুকে।

ক্রেতা আসুক বা নাই আসুক, তবে নবাব-টাইগার-কলো মানিক আর বাহাদুরকে দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ও স্থানীয়রা ভিড় করছেন সরদার এ্যাগ্রো ফার্মে। অনেকে আবার আসছেন গরু কেনার জন্যও। তারা জানান, এই এলাকায় এর আগে এতো বড় গরু দেখেননি তারা।

শরীয়তপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু বক্কর জানিয়েছেন, জেলায় কোরবানিযোগ্য পশু আছে এক লাখ ৭ হাজার ১২ টি পশু প্রস্তুত করা হয়েছে। যা চাহিদার চাইতে অনেক বেশি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব পশুগুলো লালন-পালন করা হয়েছে হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

 

এআর
নড়াইল সদরে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বড়মিয়া ও ব্ল্যাক ডায়মন্ড নামের দুটি গরু। যার দাম ধরা হয়েছে ৭ থেকে ১০ লাখ টাকা। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায়...
নওগাঁর আত্রাই ও মহাদেবপুরে পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ উল্লেখ না করায় দুই ইজারাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজার পশুর হাটে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর করে মহিষ ছিনিয়ে নেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গরুর মাংসের কেজি ৪৬০ টাকা! ঠিকই শুনছেন, মুঘল আমলের কথা বলা হচ্ছে না। অবিশ্বাস্য হলেও এই দামেই বিক্রি হচ্ছে গরু। এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। ঠিক ৪৬০ টাকা দরে মাংস নয়, বরং আস্ত গরু বিক্রি...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর