নড়াইল কাঁপাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ও বড় মিয়া

আপডেট : ১৪ জুন ২০২৪, ০২:৩৭ পিএম

নড়াইল সদরে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে বড়মিয়া ও ব্ল্যাক ডায়মন্ডকে। এই দুই বিশালাকার গরু এখন আলোচনার তুঙ্গে। দাম ধরা হয়েছে ৭ থেকে ১০ লাখ টাকা। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় খামারিরা। 

এদিকে মানিকগঞ্জে এবার কোরবানির গরু কিনতে হাটের চেয়ে খামারগুলোতে বেশি ঝুঁকছেন ক্রেতারা। 

সাড়ে ২২ মণ ওজনের ব্ল্যাক ডায়মন্ডকে আদরে যত্নে লালন-পালন করেছেন, নড়াইলের চিত্রা এগ্রো খামারের মালিক মিল্টন সিকদার।

কোরবানির জন্য যার দাম ধরেছেন ৭ থেকে ১০ লাখ টাকা। এছাড়া সীমাখালী গ্রামের জামিউল ইসলাম, সাড়ে পাঁচশ কেজি ওজনের বড় মিয়াকে প্রস্তুত করেছেন তার স্বপ্নচূড়া ডেয়রি ফার্মে।

চিত্রা এগ্রো খামারের মালিক মিল্টন সিকদার বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানো হয়। পাশাপাশি দানাদার ভুট্টা, গম, বিভিন্ন রকমের খৈল খাইয়ে আমরা গরু লালন-পালন করি। 

খামারের শ্রমিকরা বলছেন, দেশীয় খাবার কাঁচা ঘাস, লবণ, ভুট্টা ও গমের ভুসি, চিটাগুড়, খাইয়ে পশুগুলোকে তৈরি করেছেন। 

এছাড়া জেলার সাড়ে চার হাজার খামারি এবার কোরবানির জন্য ৫৩ হাজার পশু প্রস্তুত করেছেন।  

এদিকে মানিকগঞ্জে ক্রেতারা এবার কোরবানির জন্য পশু কিনতে, হাটের চেয়ে বেশি ঝুঁকছেন খামারগুলোতে। কারণ হিসেবে অনেকেই বলছেন হাটের ঝক্কি-ঝামেলা এড়াতে চান। 

জেলায় এবার ছোট-বড় মিলিয়ে ১০ হাজার ১৫টি খামারে, চাহিদার থেকে দ্বিগুণ পশু প্রস্তুত করেছেন খামারিরা। আর প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, জেলার চাহিদা মিটিয়ে পশু বাইরেও সরবরাহ হবে। 

মানিকগঞ্জ সদরের প্রাণীসম্পদ কর্মকর্তা আজিজুল হক বলেন, খামারে যেটা থাকে সেটা মোটামুটি নির্দিষ্ট থাকে। এতে করে খামারি তার পশু বিক্রি করে দিচ্ছে। এদিকে হঠাৎ করে দাম বৃদ্ধি পায়, সেটা আর হয় না। না হওয়ার কারণে ক্রেতারা ন্যায্য দামে গরু কিনে নিয়ে যাচ্ছে।     

জেলায় এবার কোরবানির জন্য পশু প্রস্তুত রয়েছে এক লাখ ২১ হাজার ৫৪২টি।

আরবিএস
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর