মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলো প্রবাসী

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৩:৫২ পিএম

পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী সুমন বেপারী তার মালয়েশিয়ান স্ত্রী এবং সন্তানদের নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়ি ফিরেছেন। 

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় সুমন দম্পতিকে বহনকারী হেলিকপ্টারটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। 

এর আগে, সকাল ছয়টায় তারা একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।  

জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের মজিবুল হক বেপারীর ছেলে সুমন ২০০৭ সালে মালয়েশিয়া যান। ৯ বছর পূর্বে তার সাথে নুর ইনা লিজার পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয় ঘটে উভয়ের মধ্যে। বর্তমানে এই দম্পতির ঘরে সুফিয়া সাফরিনা (৮), আরাফাত (৪) এবং আড়াই বছরের আরমান নামে তিনটি সন্তান রয়েছে। 

image


সুমন জানান, পবিত্র ঈদুল আযহায় মা-বোনসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এবং ঈদ আনন্দ উপভোগ করতে সস্ত্রীক তিনি দেশে এসেছেন। ঈদের সময় সড়কগুলো ব্যস্ত থাকে বলে ঝামেলা এড়াতে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে হেলিকপ্টারযোগে বাড়ি এসেছেন বলে জানান তিনি। 

হেলিকপ্টার থেকে নামার পর সুমন বেপারীর মা ফাতেমা বেগম, বোন সালমা বেগম, হোসনে আরা বেগম ও নিকটাত্মীয় ফারুক পাটওয়ারীসহ পরিবারের সদস্যরা তাদের ফুল দিয়ে বরণে করেন। সুমনের মা পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনিদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। 


একাত্তর/জো  

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়ো মোটো) মামলা করেছেন আদালত। বুধবার (১৩ মে) চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন...
চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।
চাঁদপুরের ফরিদগঞ্জে সেচ প্রকল্প এলাকায় বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে প্রায় অর্ধশতাধিক মাছের ঘের। পানি বাড়ার পর ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করেও সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর