গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০২:০৪ পিএম

গাজীপুরের বাসের ধাক্কায় বাবা-মেয়ে ও এক নারীসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। 

শনিবার (৯ জুলাই) সকাল আটটার দিকে জেলার কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সেলিম মিয়া (৪০), তার আট বছর বয়সী মেয়ে সাদিয়া ও নুরজাহান (৩২)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কায় দেয় ঢাকাগামী একটি বাস। এতে সিএনজিতে থাকা ৪-৫জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম মিয়ার স্ত্রী সাহিদা জানান, স্বামী একটি সাবান কারখানার কর্মচারী ছিলেন। শুক্রবার তিনি কোরবানির গরু কেনেন। সন্ধ্যায় গাজীপুরে এসেছিলো তার দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে বাড়ি নিয়ে যেতে। সকালে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন: একেরপর এক শিডিউল বিপর্যয়, চরম দুর্ভোগে ট্রেনের যাত্রীরা

ওসি এ এফ এম নাসিম জানান, নিহতদের মরদেহ মর্গে রয়েছে আর আহতদের ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর