ভোলায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০১:০০ পিএম

ভোলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ জুলাই) সকাল জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন নসু (৪৮)। তার বাড়ি ওই এলাকাতেই।

image


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন খবরে লালমোহন থানা পুলিশের একটি দল ওই এলাকার ইউনুস মোল্লা বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে লালমোহন থানায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তার নসুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় তিনটি চাঁদাবাজি মামলাসহ মোট আটটি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসি

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর