ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৪:২৬ পিএম

মুন্সীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী এবং এক কিশোর নিহত হয়েছে। সোমবার (১১ জুলাই) সকালে জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকা এবং দুপুর একটার দিকে মহাসড়কের বেজগাঁও যাত্রী ছাউনী সামনে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আলমগীর আলম (৩৮) ও সুমন (১৫)। আলমগীর শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে এবং সুমন ঢাকার আমিন বাজার এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে।  

পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান জানান, সকালে শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় আলমগীরের মৃত্যু হয়। তার পরিবার হাঁসাড়া হাইওয়ে থানায় মরদেহ নিয়ে এসেছেন।

অপরদিকে দুপুর একটার দিকে মহাসড়কের বেজগাঁও যাত্রী ছাউনীর সামনে মাওয়া গামী গাংচিল পরিবহণের যাত্রীবাহী একটি বাসকে স্বাধীন এক্সপ্রেসের একটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাংচিলের যাত্রী সুমন নামে ওই কিশোর গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কিশোরকে উদ্ধার করেন। 

image


শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম জানান, আহত সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের ধীরগতি

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. জহুরুল বলেন, সড়ক থেকে বাস দুটি সরানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর