চামড়ার দাম নিয়ে পাল্টাপাল্টি অবস্থান ক্রেতা-বিক্রেতার

আপডেট : ১১ জুলাই ২০২২, ০৮:০৭ পিএম

সরকার নির্ধারিত দামে নয়, বরং ইচ্ছে মতো দামে কোরবানীর পশুর চামড়ার বেচাকেনা চলছে বলে অভিযোগ করেছে দিনাজপুরের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের অন্যতম বৃহতম চামড়ার হাট দিনাজপুর শহরের রামনগর চামড়ার বাজার। প্রতিবছর কোরবানীতে জেলার সিংহভাগ চামড়াই বেচা-কেনা হয় এই বাজারে। কোরবানীর দিন বিকেল থেকে এই বাজারে ৩৫ থেকে ৪০ হাজার গরু ও ২৫-৩০ হাজার ছাগলের চামড়া বেচাকেনা হয়।

কিন্তু এবার চামড়া বিক্রি করতে এসে হতাশ চামড়া বিক্রেতা এবং মৌসুমী ব্যবসায়ীরা। 

ব্যবসায়ীরা বলছেন, সরকার এবার চামড়ার দাম বাড়ালেও গত বছরের চেয়েও কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের। আর এতে করে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চামড়া বিক্রেতারা। বাসাবাড়ি থেকে চামড়া কিনে বাজারে বিক্রি করতে এসে লোকসানের মুখে পড়েছে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। 

এদিকে বাজারে ছাগলের চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই চামড়া ফেলে চলে যাচ্ছেন। 

এদিকে বাজারের চামড়া ব্যবসায়ী আবুল খায়ের এবং চামড়া ব্যবসায়ী জুলফিকার আলী স্বপন বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়েও বেশী দামে চামড়া কিনতে হচ্ছে তাদের। লবনের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি ট্যানারী মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় সংশয়ের মধ্যেই এবার চামড়া কিনছেন তারা।
 

একাত্তর/ এনএ

দেশে যে পরিমাণে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে তা মেনে নেওয়ার মতো না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। একইসঙ্গে তিনি বলেন, দেশে সবকিছুর দাম বৃদ্ধির পিছনে কোনো একটা কারসাজি...
জ্বালানি তেলের দাম বাড়ায় 'সবজি ভাণ্ডার' নামে পরিচিত মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত পণ্য পরিবহনের খরচ ট্রাক প্রতি বেড়েছে আড়াই হাজার টাকা।এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গুণতে হচ্ছে ভোক্তাদেরই। একই...
রংপুর অঞ্চলে এবার কোরবানীর চামড়ায় সরকারী দাম নির্ধারণের পরেও সস্তা দামে কেনাবেচা হয়েছে পশুর চামড়ার। সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম পাননি সাধারণ মানুষ। প্রতিবছরের চেয়ে এবার ঈদুল আজহায় এই অঞ্চলে...
ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল জেলার খামারীরা। ইতোমধ্যে খামারগুলোতে প্রায় এক লাখ গরুকে প্রস্তুত রেখেছেন খামারীরা। তাদের আশা, এবার ইদে ভালো দামে বিক্রি করতে পারবেন এসব...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর