দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বেড়েছে যাত্রীর চাপ, নেই ভোগান্তি

আপডেট : ১৪ জুলাই ২০২২, ১২:১৬ পিএম

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। 

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই তার সুফলতা পেতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। 

পদ্মা সেতু উদ্বোধনের কারনে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতে এসেছে এক আমুল পরিবর্তন। দৌলতদিয়া ঘাটের চিরচেনা জানজট আর ভোগান্তি নেই বললেই চলে। 

মানুষকে ঘাটে এসে এখন আর বসে থাকতে হচ্ছে না ঘন্টার পর ঘন্টা।

বৃহস্পতিবার ( ১৪ জুলাই ) সকালে দৌলতদিয়া ফেরি ঘাটে দেখাযায়, প্রতিবছর যে ঘাটে ঈদের পরে অন্তত এক সপ্তাহ ৮ থেকে ১০ কিলোমিটার জানজট থাকতো সেখানে নেই কোন জানজট। 

যাত্রীবাহী পরিবহন, মোটর সাইকেল ও ব্যাক্তিগত গাড়ির  চাপ রয়েছে চোখে পড়ার মত। যানবাহনগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। প্রতিটি ফেরিতে পার হচ্ছে শত শত মোটর সাইকেল। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১ টি ফেরি রয়েছে। যাত্রি ও যানবাহনের সাথে মিল রেখে ফেরি পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ১২ টি ফেরি দিয়ে পারাপার করা হয়েছে। 

বৃহস্পতি ও শুক্রবার যাত্রীচাপ আরো বাড়তে পারে বলেন জানান তিনি। যাত্রীচাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। 

আর মোটর সাইকেল পারাপারে আপাতত কোন বিধিনিষেধ নেই বলেন দাবী করেন তিনি। 


একাত্তর/এআর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
আবারও জলে ভাসবে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। আসছে নভেম্বরের ১৫ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বরিশাল নৌরুটে পুনরায় চলাচল শুরু করবে এই স্টিমারটি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নদনদী উত্তাল থাকায় গত তিনদিন ধরে জেলার অভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর