পদ্মায় ডুবে বুয়েট ছাত্রের মৃত্যুতে মামলা, ১৫ বন্ধু গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৩২ পিএম

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৬ জুলাই) রাতে দোহার থানায় মামলা করার পর সানির সাথে মৈনটে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিহত তারিকুজ্জামান সানি (২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে। 

মামলার বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে মৈনটের পদ্মাপাড়ে ঘুরতে যান। পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। 

বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস প্রধান কার্যালয় ও দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা। রাতে অনেক খোঁজাখুঁজির পরও সানির সন্ধান পাওয়া যায়নি। 

আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে মাছের ঘেরে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

পরে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মৈনট ঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মোস্তফা কামাল।


একাত্তর/এসজে 

চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
গেলো দুই-তিন‌ দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে দেখা মিলছে কুমিরের। কখনও সকাল, কখনও দুপুর, কুমির ভেসে উঠছে নদীতে।
রাজবাড়ী জেলার পদ্মা নদীতে জে‌লের জা‌লে ১৯ কে‌জি ওজ‌নের এক‌টি পাঙাস মাছ ধরা পড়ে‌ছে। যা বি‌ক্রি হ‌য়ে‌ছে সা‌ড়ে ২৯ হাজার টাকায়।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর