সুবর্ণচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৫২ এএম

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার আগে ভোর ৬টার দিকে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পান। 

নিহত তাছলিমা বেগম রুনা (২৮) উপজেলার ৬নং আমানুল্লাহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো. ইসলামের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।   

স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফাতেহা জানান, শনিবার ভোরে নিজের বসতঘর থেকে ৫০-৬০ ফুট দুরে গাছের সঙ্গে কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় রুনার মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন চরজব্বর থানার পুলিশকে খবর দেন। 

পরে পুলিশ দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ তাৎক্ষণিক জানাতে পারেনি।  

আরও পড়ুন: বাল্যবিয়ে দেয়ায় কাজী ও দুই অভিভাবকের কারাদণ্ড

এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে 

নোয়াখালীতে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই...
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
নোয়াখালীর চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) সকালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন...
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি যানবাহন। ক্ষতিগ্রস্তদের দাবি, মাদক...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর