লেবুখালীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৩৫

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:২৩ পিএম

পটুয়াখালীর লেবুখালীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।  এর মধ্যে ১৯ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে ঢাকা ও বরিশাল রেফার করা হয়েছে। 

শনিবার (১৬ জুলাই) ভোররাত সোয়া তিনটায় এ দুর্ঘটনা ঘটে। ঈগল পরিবহনের এই বাসটি ঢাকার আব্দুল্লাহপুর  থেকে কুয়াকাটা যাচ্ছিলো। 

দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। চালক ও হেলপার পলাতক রয়েছে। আহত যাত্রীরা এই দুর্ঘটনার জন্য  চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতাকে দায়ী করছে।

বাসের যাত্রী মেহেদী হাসান জানান, তার বন্ধু গোলাম সরোয়ারকে সাথে নিয়ে কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে ঢাকার বসুন্ধরা থেকে ঈগল পরিবহনের ওই বাসে ওঠে। 

রাত সোয়া তিনটার দিকে লেবুখালী কৃষি উদ্যানতত্ত্ব কেন্দ্রের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে তার বন্ধু মাথায় ও বুকে আঘাত প্রাপ্ত হয়। এছাড়াও গাড়ির প্রায় সব যাত্রী কমবেশি আহত হয়।

বাসের আরেক যাত্রী গাজীপুর বোর্ড বাজার এলাকার একটি হাই স্কুলের শিক্ষক শারমিন আক্তার জানান, তিন মেয়ে নিয়ে সে শ্বশুড় বাড়িতে বেড়াতে আসার জন্য রওনা দিয়েছিলেন। পদ্মা সেতু পর্যন্ত ড্রাইভার ঠিকঠাকভাবে গাড়ি চালালেও এরপরে বেপরোয়া চলছিল বাস।  যাত্রীরা বারবার সাবধান করা সত্ত্বেও কর্ণপাত করছিলেন না চালক। লেবুখালী-পায়রা সেতু পার হওয়ার পরে মৌকরন সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, ভোর চারটা বিশ থেকে রোগী ভর্তি শুরু হয়। মোট ১৯জন এখানে ভর্তি হয়।  বর্তমানে হাসপাতালে নয়জন ভর্তি রয়েছেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশাল নেয়া হয়েছে। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান,  দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স খবর দিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাস  জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে।


একাত্তর/এআর


ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
পটুয়াখালীর কলাপাড়ার সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় চলন্ত অটোরিকশা উল্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা সাবেক সেই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। 
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর