বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত পাঁচ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার রাতে মহাসড়কের বাসাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (২৬) পুরান ঢাকার কেরাণীগঞ্জের রফিকুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- একই এলাকার হাবিব ও ইয়ামিন, নরসিংদীর জিনারদী এলাকার আতিকুর রহমান, আরিফ ও সৃজন মিয়া।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, দুই মোটরসাইকেলে সিলেট থেকে কেরাণীগঞ্জে যাচ্ছিলেন আরিফ ও তার দুই বন্ধু। একই সময়ে আরেকটি মোটরসাইকেলে তিন জন নরসিংদীর জিনারদী থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মিতালী পরিবহনের (ফাহিমা এন্টারপ্রাইজের) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার সংবাদে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক বিল্লাল হোসেন জানান, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহযোগী পালিয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর