কুয়াকাটায় ভেসে এলো ইরাবতী প্রজাতির ডলফিন

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০৪:১২ পিএম

কুয়াকাটায় পূর্বদিকের গঙ্গামতি সৈকতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার সকালে সাগরের জোয়ারে সাড়ে পাঁচ ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটি ভেসে আসে। কয়েকদিন আগেই এই ডলফিনটি মারা যাওয়ায় ডলফিনের শরীরে ইতোমধ্যে পঁচন ধরেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা হচ্ছে সমুদ্রে ভারী কোন জলযানের সাথে আঘাত লেগে ডলফিনটির মৃত্যু হয়েছে। সমুদ্রে বিরল প্রজাতির এ ডলফিন রক্ষায় মৎস্য বিভাগের এখনই কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছেন তারা।

image


একই সাথে ডলফিন মৃত্যুর কারণ অনুসন্ধানে গবেষকদের গবেষণা কার্যক্রম বেগবান করার আহবান জানান স্থানীয় লোকজন। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, সাগরে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলায় গভীর সমুদ্রে মাছ শিকার বন্ধ রয়েছে। কিন্তু তারপরও ডলফিনটি কিভাবে মারা গেলো বিষয়টি চিন্তার। ডলফিনের পেট ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

এ নিয়ে এ মৌসুমে কুয়াকাটা বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় ১৩টি মৃত ডলফিন ভেসে এসেছে।

একাত্তর/ এনএ

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর