পদ্মায় জেলের জালে ধরা পড়লো ২৫ কেজির বাগাইড়

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:৫৭ এএম

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে আবারও বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন নিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৪ কেজি ৭০০ গ্রাম। 

সোমবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পরে। মাছটিকে বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে আসলে একে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। 

এসময় দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে উন্মুক্ত ডাকের মাধ্যমে এক হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট। 

আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কিছুটা কমছে, যে কারণে এখন বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে। এতে মাঝেমধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। সোমবার সকালে জয়নাল হলদারের জালে ধরা পরা প্রায় ২৫ কেজি ওজনের বাগাইড় মাছটি ১১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় কিনে নেই। 

আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পড়া হরিণ ও অজগর উদ্ধার করলো গ্রামবাসী

তিনি আরও জানান, মাছটিকে আপাতত ঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়েছে। সেই সাথে ঢাকার ব্যবসায়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে। 


একাত্তর/এসজে

রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর