স্বামীকে মারপিটের পর গৃহবধূর চুল কেটে দেয়ার অভিযোগ

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৪:১৪ পিএম

নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে (১৯) মিথ্যা অপবাদ দিয়ে মারপিটের পর বটি দিয়ে মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এসময় ওই গৃহবধূর স্বামীকেও মারপিট করেছেন তারা। 

রোববার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর কালীগ্রাম কয়াপাড়া গ্রামের রাজ্জাক সিপাই (৬০), ভাসুর দেলোয়ার হোসেন (৩৫) ও ননদ রাজিয়া সুলতানাকে (৩৮) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে তার এক বন্ধুকে নিয়ে তিনি ও তার স্ত্রী একসাথে বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। 

তিনি বলেন, এসময় স্ত্রীর ঘরে পরপুরুষ ঢুকেছে এমন সন্দেহে বাইরে থেকে পরিবারের লোকজন বাড়ির দরজায় শিকল তুলে দেয়। খাওয়া শেষে ডাকাডাকি করলে তার বাবা, বড় ভাই, বোন ও ভাবি শিকল খুলে দিয়ে তাকে ও তার স্ত্রীকে মারপিট করে। এসময় তার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দিয়ে স্ত্রীর বাবা-মাকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে শুক্রবার (১৫ জুলাই) স্ত্রীর বাবার বাড়ির লোকজন এলে তাদের সাথে তার স্ত্রীকে তারা বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

তিনি আরও জানান, রোববার রাত আটটার দিকে তিনি তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসেন। এরপর বাড়িতে ঢুকতে গেলে তার বাবা, বড় ভাই, বড় বোনসহ পরিবারের লোকজন স্বামী-স্ত্রীকে মারপিট করতে থাকেন। এসময় তারা বটি দিয়ে তার স্ত্রীর মাথার চুল কেটে দেন। 

আরও পড়ুন: ভাসুরের ঘর থেকে কিশোরী নববধূর মরদেহ উদ্ধার

নির্যাতনের শিকার গৃহবধূ জানান, বিয়ের পর থেকে মাঝেমধ্যেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক নির্যাতন করতেন। ঘটনার দিন তারা মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারপিট করাসহ মাথার চুল কেটে নির্যাতন করেছেন। এ ঘটনায় বাদি হয়ে তিনি শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সোমবার (১৮ জুলাই) থানায় মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূর শ্বশুর, ভাসুর ও ননদকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর