সেতুর ওপর রেললাইনে ঝুলছিল একটি হাত!

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৭:৪৩ পিএম

রেলব্রিজের ওপর ঝুলছিল একটি হাত। তার পাশেই পড়েছিল মোবাইল, মানিব্যাগ।

রোববার (১৭ জুলাই) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলব্রিজের ওপরের এ দৃশ্য দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেষ্টায় প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয় মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের মরদেহ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ৭০৫ নম্বর ট্রেনে কাটা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, সেতুর গার্ডারে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় মেহেদী। এসময় বিচ্ছিন্ন হয়ে যায় তার একটি হাত।

নিহত মেহেদী হাসান পঞ্চগড় সদর উপজেলার কানাপাড়া হাফেজিয়াবাদ রাজমহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক শওকত আলী জোয়ার্দ্দার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে লাশ উদ্ধার সম্ভব হয়নি।

image


পরে রাজশাহী ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে সোমবার (১৮ জুলাই) সকালে সেখানকার ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১৪ ঘণ্টা পর লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: জ্বালানি সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর