অস্ত্র হাতে ভাইরাল সেই যুবক গ্রেপ্তারের পর কারাগারে

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:৫৮ পিএম

অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে, পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, চেক ডিজওনারসহ তিনটি মামলায় জুয়েলেরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগে থেকেই ছিলো। 

ওই তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। এ সময় জুয়েলের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।

পরে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক মনিরুজ্জামান জুয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তিনি আরও বলেন, আগে থেকেই আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করি।

তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা জুয়েলকে রোববার রাত ১০টার দিকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চৌদ্দগ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

হামলার শিকার শাহজালাল মজুমদারের দাবি, জুয়েলের নেতৃত্বে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

হামলার পর হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র আর মুখে সিগারেটসহ মনিরুজ্জামান জুয়েল একটি ছবি নিজ ফেসবুকে শেয়ার করেন শাহজালাল। এরপরই সেটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা বলে দাবি করেছিলো। গত শনিবার জুয়েলের স্ত্রী ফারজানা হক ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।


একাত্তর/এআর

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর