২১ জুলাই পঞ্চগড়কে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৪:৩৮ পিএম

আগামী ২১ জুলাই সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়কে সম্পূর্ণ ভূমি এবং গৃহহীন মুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এবার ২৪১৬ টি সহ জেলার ১৭৬টি স্থানে মোট ৪৮৫০টি পরিবারকে দুই শতক জমিসহ ঘর দেয়া হয়েছে। 

এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১৪৯৬টি, বোদা উপজেলায় ৪২৩টি, দেবীগঞ্জ উপজেলায় ১৮০৩টি, তেঁতুলিয়া উপজেলায় ৭২৭টি এবং আটোয়ারী উপজেলায় ৪০১টি ঘর চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে। 

সম্মেলনে জেলা প্রশাসক জহুরুল ইসলাম আরও বলেন, সুবিধা বঞ্চিত ছিটমহলের লোকজন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, ভিক্ষুক, বিধবাসহ সকল ভুমি ও গৃহহীন- যারা এক সময় অন্যের আশ্রয়ে ভাঙা ঘরে থাকতেন, ছিলোনা নিজস্ব কোন স্থায়ী ঠিকানা, কিন্তু এখন আজ তারাই প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে খুঁজে পেয়েছে তাদের স্থায়ী ঠিকানা, পেয়েছে নতুন জীবন, সেই সাথে বেঁধেছে সম্প্রীতির বন্ধন। এখন এই অসহায় মানুষগুলো সব কিছু পেয়ে শ্বপ্ন আর আনন্দে পরিবার নিয়ে বাস করছেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে ঘরহীন মানুষেরা তাদের ঠিকানা পেয়েছেন এটা বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত। আর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ। 

একাত্তর/ এনএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর