সান্তাহারে ইয়াবাসহ যুবলীগ নেতা মনির গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৮:৩৫ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মনিরকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে সান্তাহার নিউ কলোনী চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৯ জুলাই) তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে তাকে।

জানা গেছে, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মনির হোসেন (২৮) সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেন মোফার ছেলে। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সোমবার রাতে সান্তাহার নিউ কলোনী চা-বাগান এলাকায় মনিরের পরিহিত লুঙ্গির ভাঁজে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা রেখে বিক্রির জন্য অপেক্ষা করছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো 

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর