বিয়ের ১৬ দিনের মাথায় শোবার ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৩:২৭ পিএম

বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় নওগাঁর আত্রাইয়ে শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী  লিমা খাতুন (১৯) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের আসকরের মেয়ে। তারা মামাতো-ফুফতো ভাই বোন। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ঈদ উল আযহার এক সপ্তাহ আগে পারিবারিকভাবেই মামাতো-ফুফতো ভাই-বোনের বিয়ে অনুষ্ঠিত হয়। তাদের সংসার ভালোই চলছিলো। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন স্বামী-স্ত্রী। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন।

তাদের ডাকাডাকিতে কোনো সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মাসুমের গলায় গামছা ও লিমা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বরিশালে অটোরিকশা-বাস সংঘর্ষ, নারী শিশুসহ নিহত পাঁচ

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কারণে তারা আত্নহত্যা করেছেন। ঘটনায় থানায় সাধারণ ডায়রি দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


একাত্তর/আরবিএস  

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
‘বাঁচলে একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব’- শুধুমাত্র মুখের কথা নয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই উক্তির সার্থকতা প্রমাণ করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের একটি কিডনি প্রিয়তমা স্ত্রীর শরীরে...
ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর