বরিশালে অটো-বাস সংঘর্ষে ছয়জন নিহত

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৬:২৮ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও বিআরটিসি বাসের সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন।

বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার কুয়াকাটা থেকে আসা বিআরটিসি পরিবহন ও ব্যাটারি চালিতি অটোরিক্সাটি আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ আরও জানায়, বিআরটিসি বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনা নিহত ব্যক্তিদের লাশ বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এই দুর্ঘটনায় একই পরিবারে চার জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। 

image


বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার। তি‌নি ব‌লেন, বিআর‌টি‌সির এক‌টি বাস‌ কুয়াকাটা থে‌কে থে‌কে ব‌রিশা‌লের দি‌কে যাত্রী নি‌য়ে যা‌চ্ছি‌লে। অন্যদি‌কে ব‌্যাটা‌রিচা‌লিত এক‌টি অটোরিক্সা যাত্রী নি‌য়ে বা‌কেরগঞ্জের লক্ষ্মীপাশা থে‌কে বা‌কেরগঞ্জ পৌর শহ‌রের দি‌কে যা‌চ্ছি‌লে। প‌থে দুই যা‌নের ম‌ধ্যে মু‌খোমু‌খি সংঘর্ষ হ‌য়। ঘটনাস্থ‌লে এক নারীসহ চারজ‌ন নিহত হয়। পরে আরও দুইজন মারা যান। তা‌দের ব‌রিশা‌লের শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। মহাসড়‌কে কিছু সম‌য়ে‌র জন‌্য যান চলাচ‌লে ব‌্যাঘাত ঘট‌লেও এখন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, সংঘ‌র্ষে অটোরিক্সাটি দুম‌ড়েমুচ‌ড়ে গি‌য়ে‌ছে। বা‌সের চালক ও সহকারী পা‌লি‌য়ে যাওয়ায় কাউ‌কে আটক করা সম্ভব হয়‌নি। নিহত‌দের ময়নাতদ‌ন্তের জন‌্য লাশ শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় এক‌টি মামলার প্রস্তু‌তি চল‌ছে।


একাত্তর/এসি/এআর

বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও দুই নারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস...
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন এক হাজার ২৫৭ শিশু।
সামরিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় ‘নতুন অস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উনের তত্ত্বাবধানে পরীক্ষাটি সম্পন্ন হলেও, অস্ত্রটি আসলে কী, এর ধরন ও সক্ষমতা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর