পাবজি আসরে পুলিশি হানা, বিভিন্ন জেলার আটক শতাধিক

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৮:০১ পিএম

চুয়াডাঙ্গায় পাবজি টুর্নামেন্ট হাইস থেকে দেশের বিভিন্ন জেলার ১০৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরপর যাদের বয়স ১৮’র নিচে মুচলেকা নিয়ে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

যারা প্রাপ্ত বয়স্ক তাদের ২ থেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ভবনের দোতলার হলরুম থেকে পাবজি প্রতিযোগীদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত রায় প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, মোবাইল গেম পাবজির মাধ্যমে জুয়া খেলায় আসক্ত হচ্ছে যুবসমাজ। পাবজি খেলার সময় অভিযুক্তদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রাপ্ত বয়স্ক ২৪ জনকে ২ থেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এসব খেলাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়।

গত বছরের ২৪ জুন মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে পাবজি-ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেম বন্ধের আদেশ চেয়ে রিট করা হয়। তার প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ ২০ জন আহত

প্রথমে তিনমাসের জন্য উপরোক্ত গেমগুলোকে নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে তার মেয়াদ আরো একবছর বাড়ানো হয়।

এ বিষয়ে কাজ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, যেসব গেম-অ্যাপ বন্ধ করা সম্ভব নয়, সেগুলোর কার্যালয়কে বন্ধের জন্য চিঠি দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর