পদ্মা নদীর দুই পাঙাশ বিক্রি হলো ৬২ হাজারে

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৭:৪৮ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৪৭ কেজি ওজনের দু’টি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছ দু’টি ৬২ হাজার ২৫ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার পদ্মা নদীতে সিরাজগঞ্জ এলাকার জেলে বুদ্দু হলদারের জালে ২৮ ও ১৯ কেজি ওজনের মাছ দু’টি পাঙাশ মাছ ধরা পড়ে।

জেলে বুদ্দু হালদার বলেন, খুব ভোরে ট্রলারে করে পদ্মায় মাছ শিকার করতে বের হই। নদীতে জাল ফেলে মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষ বার ভেবে আরেকবার নদীতে জাল ফেলি। সকাল ৭টার দিকে জাল তুলতেই বিশাল মাছ দুটো ভেসে ওঠে।

তিনি আরো বলেন, মাছ বিক্রির জন্য দৌলতদিয়ার কেসমত মোল্লার মৎস্য আড়তে তোলা হলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা উন্মুক্ত নিলামে ৬২ হাজার ২৫ টাকায় কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকাল ৮টার দিকে দৌলতদিয়ার কেসমত মোল্লার মাছের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২৮ কেজি ওজনের পাঙাশটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা এবং ১৯ কেজি ওজনের পাঙাশটি প্রতি কেজি ১ হাজার ২৭৫ টাকা দরে মাছ দুটো ৬২ হাজার ২৫ টাকায় কিনে নিয়েছি।

image


মাছগুলো বিক্রির জন্য দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছি।

আরও পড়ুন: পাবজি টুর্নামেন্টে পুলিশি অভিযান, বিভিন্ন জেলার ১০৮ জন আটক

গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, এখন নদীতে পানি বৃদ্ধির কারণে বড় মাছ পাওয়া যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য এ মাছের স্থায়ী অভয়াশ্রম তৈরি করা গেলে মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি মাছ পাওয়া সম্ভব।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর