পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২২, ১০:৪৩ এএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরে ডুবে সাব্বির (৭) ও সোহাগ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়শিঙ্গিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু গ্রামের রফিজুলের ছেলে সোহাগ (৬) এবং তৌহিদুলের ছেলে সাব্বির (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বৃষ্টির সময় ওই দুই শিশু বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলা করছিলো। এক পর্যায়ে খেলা শেষে তারা সবার অজান্তে পাশের পুকুরে গোসল করতে নামে। সন্ধ্যা নেমে আসলে তাদের না পেয়ে দুই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে একই গ্রামের আরেক শিশু পরিবারের লোকজনকে জানায় তাদের দুজনকে পুকুরে নামতে দেখেছে। পরে পুকুর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত ইউডি মামলা রুজু করা হয়েছে।


একাত্তর/আরএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর