সিএনজিতে যাচ্ছিলো ডাকাত দল, পথে আটক তিন

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৪:৩৩ পিএম

নওগাঁর রাণীনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ জুলাই) দিনগত রাতে উপজেলার ভাটকৈ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার শফিকপুর গ্রামের মৃত মীরবক্স সরদারের ছেলে আব্দুস সামাদ ওরফে ধলু (৫৬), হাফিজুর রহমান (৪৮) এবং আত্রাই উপজেলার হিসাবদিনগর গ্রামের মৃত সুবেশ সরকারের ছেলে ধীরু সরকার (৪০)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল চলছিল। এ সময় রাত ৩টার দিকে কয়েকজন সিএনজিযোগে সঙ্ঘবদ্ধ হয়ে ভাটকৈ এলাকায় ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও পুলিশের টহল টিম ভাটকৈ বাজারে একটি সিএনজিসহ তিনজনকে আটক করে এবং অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। 

আরও পড়ুন: বরিশালে বাসের ধাক্কায় মাইক্রোর পাঁচ যাত্রী নিহত

আটককালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বোলকাটার, কাচি, হাসুয়া ও চেইন উদ্ধারসহ সিএনজি আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজনসহ অজ্ঞাত কয়েকজন ডাকাতির উদ্দ্যেশে যাচ্ছিলো বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করে এদিনই তাদের তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/আরবিএস 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর