গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় পাঁচ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২২, ১১:১২ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ৫ শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজর মৃধা (৩৫), নিরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও পারুলিয়া গ্রামের মালেক সিকদারে ছেলে রাজ্জাক সিকদার (৪০)।

তরিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানান, ভটভটিতে ১৪ জনের মতো ছিলেন। তারা সবাই শ্রমিক। ভটভটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এটিকে ধাক্কা মারে। এসময় ভটভটি ছিটকে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরো বেশ কয়েকজন। এর মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তিনজন গুলিবিদ্ধ

কাশিয়ানি থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ ফিরোজ আলম জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে ৫ জন আরোহীর মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তাদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আকস্মিক হামলা, ব্যাপক ভাঙচুর এবং আগুনের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আটক দলীয় নেতাকর্মীদের জোরপূর্বক ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ...
আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো দুর্গে পরিণত করা হচ্ছে গোপালগঞ্জকে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে...
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা...
যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার হামলার অন্যতম প্রাচীন এবং প্রবীণতম জীবিত মার্কিন সামরিক ভেটেরান ফ্রিমান জনসন ১০৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। গত শনিবার  ম্যাসাচুসেটসের সেন্টারেভিলে নিজের বাসভবনে...
রাজধানীর মিরপুর, মহাখালী এবং বাড্ডা এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে পৃথক এই তিনটি ঘটনায় নগরজুড়ে...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গোপালগঞ্জে চলমান অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সরকারের কাছ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর