বাহরাইনের রাজধানী ও মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সম্ভাব্য হামলার জরুরি সতর্কবার্তা পাঠানোর পরপরই এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক।

এদিকে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বিস্ফোরণের পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বার্তায় দেশের নাগরিক ও বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এবং যে কোনো তথ্যের জন্য শুধু সরকারি মাধ্যমের ওপর নির্ভর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। বাহিনীটি জানায়, মঙ্গলবার সকালে তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন পরিচালিত রাডার ব্যবস্থায় অত্যন্ত ‘নিখুঁত অভিযান’ পরিচালনা করেছে।

মার্কিন সামরিক ড্রোনগুলো বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘন করায় তার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিপ্লবী গার্ড।

এই বিস্ফোরণের ঠিক একদিন আগে, অর্থাৎ ১৬ নভেম্বর মানামায় মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার বর্ধিত ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মকর্তা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ইরানি প্রচেষ্টার খবরের প্রেক্ষাপটে বাহরাইনে সশস্ত্র হামলার আশঙ্কা রয়েছে।

দূতাবাস আরও সতর্ক করেছিল যে, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় দ্রুত অবনতি হতে পারে। তাই মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণ সংক্রান্ত যেকোনো বিপর্যয়ের জন্য আগাম বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

এর আগে সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুতিদের হামলার উদাহরণ টেনে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী মার্কিনিদের বিমানবন্দর ও এয়ারলাইন্সের কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজর রাখারও নির্দেশনা দিয়েছিল ওয়াশিংটন।

তথ্যসূত্র: গালফ নিউজ

একাত্তর/এআরএস
ইরানে শত শত বাঁধ ও পানি স্থানান্তর প্রকল্প নির্মাণের পেছনে সামরিক উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন কয়েকজন বিশ্লেষক। দীর্ঘদিন ধরে পরিবেশবিদদের মনে প্রশ্ন ছিল, যেসব অঞ্চলে বাঁধের তেমন প্রয়োজন নেই,...
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে...
রাশিয়া ও ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্তকারী কার্চ প্রণালীর ওপর নির্মিত কৌশলগত ‘ক্রিমিয়া সেতু’তে রাতের আঁধারে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার ক্রেমলিন এবং ক্রিমিয়ার রুশ-সমর্থিত গভর্নর এই...
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে...
মানবপাচার ও অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক অভিবাসন শাখা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করে গ্রামপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো....
জাপানের কাছে হারের পর জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল চারটায় সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলের জাতীয়...
ইসরাইলে জাতীয় নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২৭ অক্টোবরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর