রাজধানীতে দেড় ঘণ্টায় তিনটি বাসে আগুন

এক সন্দেহভাজন আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম

রাজধানীর মিরপুর, মহাখালী এবং বাড্ডা এলাকায় মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা ২০ মিনিটের মধ্যে পৃথক এই তিনটি ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সবকটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। মিরপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম এবং কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া এসব অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর ১২ নম্বর এলাকার সিরামিকস রোডে। সেখানে বিকেল থেকেই পার্ক করে রাখা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এর ঠিক ৪৫ মিনিট পর, অর্থাৎ রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে। সেখানে ‘আলিফ পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেন। বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে প্রগতি সরণির মাথায় ‘বৈশাখী পরিবহন’-এর আরও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এআরএস
রাজধানীর মিরপুর-১ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার, রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন ওই বাসস্ট্যান্ডের...
রাজধানী জুড়ে কয়েক দিন ধরে চলা ধারাবাহিক ও সিরিজ ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানী জুড়ে নজিরবিহীন...
রাজধানী জুড়ে নতুন করে আতঙ্ক ও অস্থিতিশীলতা ছড়াতে বিভিন্ন স্থানে ঝটিকা হামলা, বাসে অগ্নিকাণ্ড এবং হাতবোমা (ককটেল) বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় রাজধানীর অন্যতম ব্যস্ত...
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টো পথে আসা বাসটি অটোরিকশা দুটিকে চাপা দিলে ঘটে এ দুর্ঘটনা।...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গোপালগঞ্জে চলমান অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সরকারের কাছ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে...
ঢাকার সবুজ গালিচায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হাই-ভোল্টেজ লড়াই, আর তার শেষটা হলো চরম নাটকীয়তায় ভরা! মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর