ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০১:১৪ এএম

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী মারা গেছেন।

রোববার (২৪ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হায়দার আলীর বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামে।

বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল।

জানা যায়, ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, পাট ও বস্ত্র, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

তিনি টিমলিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স করে লন্ডন থেকে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন হায়দার।

ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জনক এবং তিনজনই ব্যারিস্টার। তিনি চাকরি জীবনে ঢাকা জেলার জেলা প্রশাসক ছিলেন।

সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল বলেন, ব্যারিস্টার হায়দার আলী আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। দলের নিবেদিত প্রাণ ছিলেন তিনি। আমাদের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ হতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন: এমসি কলেজে ধর্ষণ: দুই বছরেও শুরু হয়নি বিচার কাজ

মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল চারটার সময় নারায়ণখোলার ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হবে ব‌লে প‌রিবা‌রের পক্ষ থে‌কে সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছেন।


একাত্তর/আরএ

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর