লক্ষ্মীপুরে সাংবাদিক ও শিশু হত্যায় সাজা পেলো আসামিরা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৪:১৯ পিএম

লক্ষ্মীপুর সদরের মাসুম নগরে স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ হত্যার অভিযোগ দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দিন সদর উপজেলার টুমচর এলাকায় এক শিশু হত্যা মামলায় সৎ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছন একই আদালত। এছাড়া দুটি মামলায় দণ্ড পাওয়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

সাংবাদিক মনির পলাশ হত্যায় সাজা পাওয়া আসামিরা হলেন- আবু ইউসুফ ও আবু ছায়েদ। অপরদিকে শিশু হত্যায় হত্যা সাজা পাওয়া আসামির নাম মাকসুদ ওরফে মাসুদ। সম্পর্কে মাসুদ ওই শিশুটির সৎ বাবা।

জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ে খবরগুলো জানিয়েছেন। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি সদর উপজেলার মাসুম নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ হামলায় আহত হন স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় প্রথম নোয়াখালী সদর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। ঘটনার পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। পরের দিন সদর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এরপর ২০১৮ সালের সাত অক্টোবর আবু ইউসুফ ও আবু ছায়েদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

আরও পড়ুন: মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে তিন পুলিশকে আদালতের তলব

অপরদিকে ২০১৮ সালের ২২ জানুয়ারি সদর উপজেলার টুমচর এলাকায় ১২ বছরের শিশু মামুনের লাশ তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল শিশু মামুন। পরে নিহতের মা রাহেনা আক্তার সুমি বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে উঠে আসে, শিশুটির সৎ বাবা মাসুদ তাকে শ্বাসরোধে হত্যা করে। ওই বছরের তিন অক্টোবর মাসুদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। 

দীর্ঘ শুনানি শেষে প্রায় পাঁচ বছর পর এই দুই মামলার রায় দিলেন আদালত।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর