পদ্মায় জেলের জালে মিললো বিলুপ্ত প্রায় ঢাই মাছ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৭:১০ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে বিলুপ্ত প্রায় লোনা পানির একটি ঢাই মাছ বা শিলং মাছ ধরা পরেছে। মাছটির ওজন ৮ কেজি ১ শ’ গ্রাম।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে নরেন বিশ্বাসের জালে মাছটি ধরা পরে।

মাছটি আড়াই হাজার টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় বিক্রি হয়।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট জানান, ঢাই মাছ খুব একটা পাওয়া যায় না। দুই-একটা যা পাওয়া যায় চাহিদা বেশি থাকায় বিক্রিতে কোন ঝামেলা হয় না। মাছটিকে আপাতত ফেরির পল্টুনের সাথে বেধে রাখা হয়েছে। সেই সাথে বিক্রির জন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, ঢাই মাছ সাধারণত লোনা পানিতে বসবাস করে। এই জাতীয় মাছ খুবই সুস্বাদু। তবে এখন বিলুপ্ত প্রায়। খুব একটা পাওয়া যায় না। কিন্তু চাহিদা অনেক বেশি। মাছের অভয়াশ্রম তৈরির মধ্য দিয়ে এ জাতীয় মাছ সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর