কলেজছাত্রী অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৬:৩৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে সোহেল রানা (২১) নামের ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই গুনেরবাড়ী মির্জা আজম কলেজে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। এসময় অটোরিকশার গতিরোধ করে কলেজগেটের পশ্চিমে তিনরাস্তার মোড় থেকে তাকে অপহরণ করেন সোহেল রানা ও তার বন্ধু বিজয় আহমেদসহ (২২) কয়েকজন। 

এরপর সোহেল ওই ছাত্রীকে নিজ বাড়ির দুতলার একটি কক্ষে আটকে রাখেন এবং শারীরিক নির্যাতন করেন। অপহৃতের পরিবার জানতে পেরে সোহেলের বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ২৬ জুলাই ভুক্তভোগীর ভাই আরিফুর রহমান রাজু বাদী হয়ে সোহেল রানাকে প্রধান ও বিজয়সহ অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি-অফিস ভাঙচুর

পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে জামালপুর আদালত প্রেরণ করে।  

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক জানান, অপহরণের ঘটনায় প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর