চীনা শ্রমিকদের করোনা, বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন বন্ধ

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৩:৪০ পিএম

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে ৫০ চীনা শ্রমিকের করোনা শনাক্ত হওয়ায় শনিবার (৩০ জুলাই) থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ রাখা হয়েছে। 

করোনায় আক্রান্ত চীনা শ্রমিকদের খনিতেই আইসোলেশনে রাখা হয়েছে। 

খনিতে মোট ৩০২ জন চীনা শ্রমিক খনির অভ্যন্তরে কর্মরত রয়েছেন। ২৫৩ জন চীনা শ্রমিকের কোভিড-১৯ টেস্টের জন্য নতুন করে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। যার ফলাফল এখনো আসেনি। 

চীনা শ্রমিকদের সংস্পর্শে আসা স্থানীয় ৪৫০ জন শ্রমিককে খনি থেকে বের করে দেয়া হয়েছে। তাদের কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রেজাল্ট নিয়ে খনির কাজে পুনরায় যোগদান করতে হবে বলে জানায় কর্তৃপক্ষ। 

কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, ৫০ চীনা শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ার কারণে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। তবে আক্রান্তদের সংস্পর্শে না আসা ১০০ জন শ্রমিক খনি অভ্যন্তরে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন। 

তিনি আরও জানান, নতুন ১৩০৬ নম্বর ফেজের বিভিন্ন মেশিনারি সেটআপসহ তিন দিনে প্রায় পাঁচ হাজার মেট্রিকটন কয়লা উত্তোলন করা হয়েছে। উত্তোলন আবার স্বাভাবিক হতে ১০ দিনের মতো সময় লাগবে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, উন্নয়ন কাজের জন্য কয়লাখনির উৎপাদন প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত বুধবার ১৩০৬ নম্বর নতুন ফেজ থেকে আবার শুরু হয় কয়লা উত্তোলন। নতুন এই ফেজে প্রায় ৪ লাখ মেট্রিকটন কয়লা মজুত আছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।


একাত্তর/জো 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর