বিএনপির হাতে হারিকেন, প্রতীক বদলে গেছে কি: তথ্যমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৬:৫৬ পিএম

‘বিএনপি এখন হারিকেন নিয়ে মিছিল করছে। তাদের ওই মিছিল দেখে আমার হঠাৎ মনে হলো-বিএনপির দলীয় প্রতীক বদলে গেল কিনা, হারিকেন হয়ে গেল কিনা? তাদের এমন হারিকেন মিছিলে জনগণ আশঙ্কায় আছে ওই হারিকেন আবার কখন পেট্রোল বোমা হয়ে যায়- এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। 

শনিবার নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। 

সব দলের অংশ হনে একটি উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবার আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। তবে, নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। 

গত নির্বাচনের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়িয়ে ছিল না, একই ভাবে ২০২৪ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেও ট্রেন কারো জন্য দাঁড়িয়ে থাকবে না।

তথ্যমন্ত্রী মনে করছেন, বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে। আর যেকারণেই তারা নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ান। তিনি অনুরোধ করে বলেন, বিভ্রান্তি না ছড়িয়ে বরং জনগণের কাছে যাওয়া উচিত। 

আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিৎ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দলে তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে মূল্যায়ন করে তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে বসানো হচ্ছে। দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা নেয়া হচ্ছে। 

তিনি বলছেন, ‘আমরা অত্যন্ত সুসংগঠিত,আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দল সারাদেশে যেভাবে সুসংগঠিত, আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে বিজয় হবে। সে কারণে বিএনপি শঙ্কিত।’

এদিকে, সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ জানিয়েছেন, পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেয়া হয়েছে ইতোমধ্যে। এসব বিচার-বিশ্লেষণ করে কেন্দ্রের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা জানান তিনি। 


একাত্তর/ এনএ

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর