অভিমানে নিজের অণ্ডকোষ কাটলেন দুই সন্তানের জনক

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৫:৩৬ পিএম

অভিমান করে সিরাজগঞ্জের তাড়াশে নিজের অণ্ডকোষ নিজেই কেটে ফেলেছেন আব্দুল মজিদ (৪৭) নামের এক ব্যক্তি। 

সোমবার (৩০ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল মজিদ সান্দ্রা গ্রামের হাজী খোরশদে আলমের ছেলে ও দুই সন্তানের জনক।  

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

গুরুতর আহত মজিদকে তার স্বজনরা রাতেই উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্দ্রা গ্রামের কৃষক আব্দুল মজদি তার একমাত্র ছেলে মামুনকে বছর দুই আগে বিয়ে দেন। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে বনিবানা না হওয়ায় কিছুদিন আগে পারিবারিক সালিশে মাধ্যমে তিনি প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে ছেলের স্ত্রীকে তালাক দেওয়ান। এতগুলো টাকা খরচ হওয়ায় কৃষক আব্দুল মজিদ মানসিকভাবে ভেঙে পড়েন। পাশাপাশি ছেলের উপরও তার প্রচন্ড ক্ষোভ ও অভিমান কাজ করছিল।

আরও পড়ুন: হাইকোর্ট বিভাগে ১১ অতিরিক্ত বিচারপতি নিযুক্ত

ঘটনার দিন রাতে আব্দুল মজিদ রাতের খাবার খেয়ে তার স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়নে। পরে রাত ২ টার দিকে ধারালো দা দিয়ে নিজেই নিজের অণ্ডকোষ কেটে ফেলেন। 

এর কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে র্ভতি করেন।


একাত্তর/আরবিএস  

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। 
সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ রাশিদুল নামে এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্লু লেস হিসেবে থেকে যাওয়া মামলাটির রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ জানায়, মো. সেলিম হোসেন নামে এক ব্যক্তির...
জামিনের পর মারধরের শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু  হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে। 
বিএনপি নেতাকর্মীদের হত্যা চেষ্টা মামলায় রাজধানীতে র‌্যাবের হাতে গ্রেপ্তার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর