রাজবাড়ীতে হারিকেন হাতে বিএনপির বিক্ষোভ

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৬:৩৪ পিএম

সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজবাড়ীতে হারিকেন হাতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রোববার (৩১ জুলাই) বিকেলে বিএনপি কার্যালয়ে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিক্ষোভ-সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, যুবদলের সদস্য সচিব, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ঝন্টু, ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।

প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের উন্নয়ন হাতে হাতে হারিকেন, এই উন্নয়ন আমরা চাই না। তারা বলেছিল দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই, হবে না, কিন্তু তারা আজ এদেশের মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।

বিএনপি মানুষকে ১৬ টাকা কেজি চাল খাইয়েছে আওয়ামী লীগের আমলে চাল ৭০ টাকা, ঘরে ঘরে চাকরি দেবে বলেছিল আজ বেকারত্বের জ্বালায় মানুষ মরছে। খুন, গুম, রাহাজানি বেড়েছে।

আরও পড়ুন: ভোট কারচুপি বন্ধে সব আসনে ইভিএম চায় আওয়ামী লীগ

শামা ওবায়েদ আরো বলেন, এই সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে, আর সেই আন্দোলন শুরু হবে রাজবাড়ী থেকে। কারণ রাজবাড়ীর বিএনপি এখন অনেক শক্তিশালী।


একাত্তর/আরএ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর