শৈলকূপা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা বেসরকারিভাবে জয়ী

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০:১৫ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম হকিম আহমেদকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।

নৌকা প্রতীকে হকিম পেয়েছেন ৬৯ হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু পেয়েছে ১৪ হাজার এক ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান পেয়েছেন ৯২৩ ভোট।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ জানান, এম আব্দুল হাকিম আহমেদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে উপজেলার ১২০টি কেন্দ্রে দুই লাখ ৯৬ হাজার নারী-পুরুষ ভোটারদের মধ্যে ২৫ শতাংশ ভোট পোল হয়েছে। 

আরও পড়ুন: সোমবার থেকে ১১০ টাকা লিটার সয়াবিন বেচবে টিসিবি

ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, এ দিয়ে দুই বার উপ-নির্বাচন ও একটি পদে ভোট হওয়ার কারণে ভোটারদের আগ্রহ খুবই কম ছিলো।সে কারণে ভোটাররা ভোট কেন্দ্রে সেভাবে আসেনি। 

তিনি আরও জানান, ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।


একাত্তর/এসি

ঝিনাইদহের শৈলকূপায় ঈদের কেনাকাটা করতে এসে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 
ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডারসহ তিনজন নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব। 
ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলা পরিষদের মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।  
আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর