স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:৪৯ পিএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলা পরিষদের মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।  

রোববার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে সহিংসতার আশঙ্কায় আবারও নির্বাচন স্থগিত করা হয়েছে।

১৯ উপজেলার মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, নেত্রকোণার খালিয়াজুরী, বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন ও লালমোহন এবং বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এই ১৯টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হলো। এর আগে চার ধাপে ভোট সম্পন্ন করেছে ইসি।

তৃতীয় ধাপে এ ১৯ উপজেলায় ২৯ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জনসহ মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এর আগে গেলো ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন।

২৬ মে ঘূর্ণিঝড় রিমালের ফলে জলোচ্ছ্বাসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পরদিন ২৭ মে এসব উপজেলার ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

আরবিএস
ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর গ্রামীণ জনপদে বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এবং ইউনিয়ন কানেকটিং সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। 
আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, বেড়িবাঁধের প্রায় ১০ কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তাদের ফেরার পথে তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। এসময় ছোড়া হয়েছে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর