নরসিংদীতে ময়লার ড্রেন থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১২:০০ পিএম

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে অজ্ঞাত এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। 

রোববার (৩১ জুলাই) রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাক উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক এক দিন। 

স্থানীয়রা জানান, রাত সাড়ে নয়টার দিকে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে এক নারী। পরে এলাকাবাসী জড়ো হয় বাচ্চাটিকে উদ্ধার করে। 

আরও পড়ুন: সিসি ক্যামেরার ফুটেজে নড়াইলের হামলা

নবজাতকটি জীবিত টের পেয়ে তারা পুলিশের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসাধীন আছে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, এখন পর্যন্ত নবজাতকের পরিচয় মেলেনি। 


একাত্তর/এসজে

মাদারীপুর শহরের একটি ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া একদিনের সেই নবজাতককে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়ার খাজানগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।এসময় মূল অভিযুক্ত কাজলী আক্তার ও...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো দুইদিনের এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের...
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে চুরির ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরা...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর