রূপগঞ্জে ময়লার ভাগাড় থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৫:২৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড় থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো দুইদিনের এক জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও এলাকা থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশে ময়লার ভাগাড়ের ছোট শিশুর কান্না শুনতে পেয়ে স্থানীয় ইকবাল হোসেন লোকজন নিয়ে গিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো জীবিত এক নবজাতক শিশু দেখতে পায়। পরে সেখান থেকে তারা শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। 

এদিকে, বুধবার সকালে স্থানীয়রা চেয়ারম্যান কামরুল হাসান তুহিনকে বিষয়টি জানালে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে শিশুটিকে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসীরা জানান, গত দুইদিন ধরে সড়কের পাশে ময়লার ভাগাড়ের মধ্যে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা। প্রথমে তারা ভেবেছিলেন বিড়ালের বাচ্চা ডাকাডাকি করছে। কিন্তু রাতে সেখানে গিয়ে ময়লা সরিয়ে কাপড়ের ব্যাগে মোড়ানো একটি নবজাতক শিশু দেখতে পান। সেখান থেকে শিশুটিকে নিজেদের হেফাজত রেখে পরে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানান তারা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, শিশুটি জন্মের পর থেকে কোন খাবার পায়নি। তার মাথার পিছনে ও একটি পায়ে ইনফেকশন হয়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অন্য কোন হাসপাতালে নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, নবজাতক শিশু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যানের সহায়তা চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে প্রয়োজনে ঢাকা মাতুয়াইল মা ও শিশু ইন্সটিটিউটে  পাঠানো হবে। উদ্ধার হওয়া নবজাতকটিকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি। 

অন্যদিকে অসহায় এ ভাগ্যবঞ্চিত শিশুটিকে দত্তক নেয়ার ইচ্ছে পোষণ করেছেন স্থানীয় কয়েকজন। চিকিৎসা দেয়া পর পুরোপুরি সুস্থ হলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর