মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে মিললো অজ্ঞাত নবজাতক

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

মাদারীপুর শহরের একটি ক্লিনিকের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। পরে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে শহরের লেকের দক্ষিণপাড় এলাকায় বাবু চৌধুরী জেনারেল হাসপাতাল থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

ক্লিনিকের নার্স লিমা আক্তার বলেন, পরিচ্ছন্নতা কর্মী সাথী বেগম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুমে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান। পরে সঙ্গে সঙ্গে তিনি ক্লিনিক কর্তৃপক্ষকে খবর দেন। জরুরি ভিত্তিতে শিশুটি উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নবজাতকের বয়স একদিনের মতো। 

জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান জানান, নবজাতককে জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনও আশঙ্কামুক্ত নয়। শঙ্কামুক্ত না হলে ঢাকায় মেডিক্যালে পাঠাবো।  

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ঘটনাস্থলে গিয়ে শিশুর খোঁজ নিয়েছি। তার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। শিশুটিকে কেউ দত্তক নিতে চাইলে যাচাই-বাছের মাধ্যমে হ্যালো দত্তক দেওয়া হবে। 

এদিকে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা এ ঘটনাকে মানবিকতার বড়ো সংকট বলে উল্লেখ করে শিশুটির সুস্থতা কামনা করেন এবং দায়িদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একাত্তর/এসি
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর