পদ্মাসেতু থেকে যশোর পর্যন্ত ১৭২ কি.মি রেলপথ হবে: রেলমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৩:৫২ পিএম

পদ্মাসেতু থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আগামী ২০২৩ সালের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলকে রেলপথের সঙ্গে যুক্ত করা হবে।

সোমবার (১ আগস্ট) গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল ব্যবস্থাকে পুনরায় চালু করেন। কিন্তু তাকে পরিবারসহ হত্যার পর উপেক্ষিত হয় এই সেবা। রেল লাইনগুলো নষ্ট হয়ে গিয়েছিল। রেল যোগাযোগকে সঙ্কুচিত করে আড়াই হাজার কিলোমিটার পথে নামিয়ে আনা হয়েছিল।

পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এসে রেলকে আবার পুনর্গঠন করেন।

তিনি জানান, খুলনার সঙ্গে মোংলার কোনো যোগাযোগ ছিলোনা। আগামী ডিসেম্বরের মধ্যে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হবে।

আরও পড়ুন: বিএনপির হাতে হারিকেন, আমরা কাজ করি জনগণের: প্রধানমন্ত্রী

সম্প্রতি ঘটে যাওয়া রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, রেল তার নিজস্ব লাইনে চলে। রেল কাউকে ধাক্কা দিতে পারে না। অন্য যানবাহন এসে রেলকে ধাক্কা দেয়। অন্যজন এসে রেলের ক্ষতি করে, আর দায়িত্ব রেলকে নিতে হয়। এই জায়গায় আমাদের আরেকটু সচেতন হতে হবে।

কোনো দুর্ঘটনা ও মৃত্যু কারো কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, রেলের দুর্ঘটনা সেটাই যেটাতে রেল লাইনচ্যুত হয়। রেল যদি নিজের পথ ছেড়ে করো বাড়িতে ঢুকে যায় সেটা হলো রেলের দুর্ঘটনা। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে।


একাত্তর/এসি

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর