বন্যপাখি সংরক্ষণের দায়ে ছয়মাসের কারাদণ্ড

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:০১ পিএম

বগুড়ায় অবৈধভাবে বন্যপাখি সংরক্ষণের দায়ে এক আতোয়ার আলী(৫২) ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার মৃত ওছিমুদ্দীন সাকিদারের ছেলে। এসময় তার কাছ থেকে উদ্ধার হওয়া চার প্রজাতির ৩১৪টি বন্যপাখি ডাক বাংলোতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (০২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া থানা চত্বরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।  এসময় রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহমেদ নিয়ামুর রহমান, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ এবং দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ। 

পুলিশ সুপার জানান, বগুড়া ডিবির অভিযানে সোমবার রাত পৌণে ৯টার দিকে ডাঙাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ৩১৪টি বন্য পাখি আতোয়ার আলীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামী আতোয়ার আলী সাকিদারকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘ দশ বছর ধরে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে হরেক প্রজাতির বন্যপ্রাণী  আটক করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চড়া দামে বিক্রয় করে আসছিল। 

তার বাড়ি থেকে ৩১৪টি পাখির মধ্যে ফুলমাথা টিয়া ১৪০টি, ৪০টি লাল মাথার টিয়া, তিলা মুনিয়া পাখি ৫০টি এবং ৮৪টি দেশি চাঁদি ঠোট মুনিয়া পাখি। 

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে  বন্যপাখি কেনাবেচা ও সংরক্ষণ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। 

পুলিশ সুপার আরও জানান, বন্য পাখি যেন বিলুপ্ত না হয় সেই লক্ষ্য জেলা পুলিশ বগুড়ার এই ধরণের অভিযান চলামান থাকবে এবং বন্যপাখি ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। ফুটেজ এবং শর্ট মেইলে পাঠানো আছে ৷ ২ আগস্ট শাহজাহান আলী বাবু বগুড়া ৷


একাত্তর/এসএ

এবার জেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক নেতা। তার অভিযোগ কারাগারে থাকার সময় তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ওই কর্মকর্তারা কুরুচিপূর্ণ মন্তব্য...
পটুয়াখালীতে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানের মামলায় গ্রেপ্তার একই পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ দুই জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে তাদের সিনিয়র...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন যুবদল নেতাকে ১০ দিনের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরমোন্তাজ...
কক্সবাজারের মহেশখালীতে ধরা পড়া ‘কালো লেজ জৌরালি’ বা ‘Black-tailed Godwit’ পাখিটি মারা গেছে।গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) কক্সবাজারের মহেশখালী স্থানীয় যুবক নোমান পাখিটি ধরে ফেলেন। পরে এর পিঠের ডিভাইস...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর