পদ্মায় ধরা পড়লো ১৮ কেজির বাঘাইড়

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৩:০১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

শনিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জেলে মদন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়া ফেরী ঘাটে আনলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট মাছটি উন্মুক্ত ডাকে এক হাজার ৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯শ' টাকায় কিনে নেন। 

আরও পড়ুন: এক স্টেশনে দুই ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার লিটার তেল বিক্রি

মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট বলেন, এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। কেজিতে এক-দুইশ' টাকা বেশি পেলে বিক্রি করা হবে। মোবাইলে বিভিন্ন ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। 

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেলেই বড় বড় মাছ পাওয়া যায়। এবছরও বড় বড় মাছ ধরা পড়ছে।


একাত্তর/এসজে

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর