চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৫:৩৩ পিএম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর শনিবার সকাল থেকে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছিলো গ্রুপটি। 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণের দাবিতে সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছিল বাস মালিকদের বিভিন্ন সংগঠন।

সকাল ৯টার দিকে কিছু গণপরিবহন শ্রমিক রাস্তায় নেমে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান। এতে সকাল থেকেই ভোগান্তি পোহাতে হয় অফিসযাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের। 

এসময় পরিবহন মালিক-শ্রমিকরা জানান, জ্বালানির তেলের দাম বৃদ্ধির সাথে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।  

আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে যা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

এ সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন সিএনজি অটোরিকশা এবং রিকশাচালকরা। অনেক যাত্রীকে বেশি ভাড়ায় বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দেখা গেছে। 

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।


একাত্তর/এসজে

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর